Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: মুসলিম প্রতিবেশীদের কাঁধে হিন্দু ব্যক্তির শেষযাত্রা


ভারতের একটি রাজ্যে ধর্মীয় সম্প্রীতির এক বিরল ও হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রায় ২০০টি মুসলিম পরিবারের মাঝখানে বসবাস করা একটি হিন্দু পরিবারের কর্তা সম্প্রতি মারা গেলে, তার শেষকৃত্যের দায়িত্ব কাঁধে তুলে নেন মুসলিম প্রতিবেশীরাই।


পরিবারটির পাশে দাঁড়িয়ে তারা শুধু সমবেদনা জানাননি, বরং হিন্দু ধর্মীয় রীতি মেনেই সৎকারের যাবতীয় আয়োজন সম্পন্ন করেন। এমনকি রোজা রেখে মুসলিম প্রতিবেশীরা মৃত ব্যক্তির মরদেহ কাঁধে তুলে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করেন—যা এক অসাধারণ মানবিকতার উদাহরণ হিসেবে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।


এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সমাজসেবী দিল খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।


ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার এমন চিত্র অনেকের কাছেই এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। সহিংসতা, উগ্রবাদ ও বিভাজনের এই সময়ে এমন উদাহরণ সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.